ঢাকায় ইইউ মিশন বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। ইইউ জানিয়েছে, বেগম খালেদা জিয়ার জীবন ও নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে একটি বিশেষ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
ঢাকাস্থ ফরাসি দূতাবাস শোকবার্তায় জানিয়েছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ শোকের সময় তার পরিবার, রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা। তার স্থায়ী প্রভাব স্মরণীয় হয়ে থাকবে।যুক্তরাজ্য হাইকমিশনও গভীর শোক প্রকাশ করেছে।তারা বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমরা অত্যন্ত দুঃখিত।মঙ্গলবার সকাল ৬টায় খালেদা জিয়া মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
নিজস্ব প্রতিবেদক 










