০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ফের খুলল ওসমান হাদির ‘ইনকিলাব কালচারাল সেন্টার’

জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান বিন হাদির প্রতিষ্ঠিত ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ আজ বুধবার (২৪ ডিসেম্বর) থেকে ফের খোলা থাকবে।

দুপুরে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।এতে বলা হয়, আজ থেকে ইনকিলাব কালচারাল সেন্টার যথানিয়মে পাঠক, দর্শনার্থী ও ক্রেতাসাধারণের জন্য খোলা থাকবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেন্টার খোলা থাকে।তবে সাপ্তাহিক বন্ধ থাকে রোববার।

ইনকিলাব কালচারাল সেন্টার একটি সাংস্কৃতিক প্লাটফর্ম, যা জুলাই গণঅভ্যুত্থানের পর ওসমান হাদির নেতৃত্বে গড়ে ওঠে। রাজধানীর বাংলামোটরে এটির অবস্থান।জুলাই বিপ্লবী ওসমান হাদি ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে যেমন সোচ্চার ছিলেন, তেমনি একই অপশক্তির বিরুদ্ধে সাংস্কৃতিকভাবে লড়াইয়ের ভাবনা থেকে ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তোলেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীরা তাকে মাথায় গুলি করে পালিয়ে যায়। সপ্তাহখানেক চিকিৎসাধীন থাকার পর গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি শাহাদাৎবরণ করেন। তার মৃত্যুতে ২০ ডিসেম্বর দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়।লাখ লাখ জনতার অংশগ্রহণে সেদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিচত্বরেই তাকে সমাহিত করা হয়।

জনপ্রিয়

ফের খুলল ওসমান হাদির ‘ইনকিলাব কালচারাল সেন্টার’

প্রকাশিত : ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫