গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর (বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হসপিটাল ও এর সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হলো।এতে আরও বলা হয়, অনুমোদনহীনভাবে ড্রোন ওড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম :
এভারকেয়ার হাসপাতাল ও আশপাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৫:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- 79
ট্যাগ :
জনপ্রিয়










