০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
বিশিষ্ট ইসলামী বক্তা ও চিন্তাবিদ

ড. জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়

বিশিষ্ট ইসলামী বক্তা ও চিন্তাবিদ ড. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসছেন বলে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট ঘোষণা দিলেও, তাঁর এই সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য

মঙ্গলবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এ কথা জানান।জাকির নায়েক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় তাঁর কর্মসূচি পালন করবেন—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এ রকম কিছু শুনিনি। এটা আপনার (প্রশ্নকারী সাংবা‌দিক‌) কাছ থেকেই প্রথম শুনলাম।”

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের ঘোষণা

এর আগে রোববার (১২ অক্টোবর) স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ প্রথমবারের মতো ড. জাকির নায়েকের বাংলাদেশে সফরের ঘোষণা দিয়েছিলেন।প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে।আলী রাজ আরও জানান, কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে।স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার নিশ্চিত করেন, ড. জাকির নায়েকের এই আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশে নয়, বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে।

ট্যাগ :
জনপ্রিয়

বিশিষ্ট ইসলামী বক্তা ও চিন্তাবিদ

ড. জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়

প্রকাশিত : ০৪:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫